IPL 2022: ইডেন দেখবে কোহলীকে, আইপিএল প্লে-অফ খেলার NOC পেয়ে গেল কোহলীর বেঙ্গালুরু

IPL 2022: ইডেন দেখবে কোহলীকে, আইপিএল প্লে-অফ খেলার NOC পেয়ে গেল কোহলীর বেঙ্গালুরু

Size
Price:

Read more

 প্লে-অফে উঠে গেল বেঙ্গালুরু। দিল্লি হারায় চতুর্থ দল হিসেবে যোগ্যতা অর্জন করল তারা। ইডেনে আবার দেখতে পাবে বিরাট কোহলীকে।




ইডেন গার্ডেন্স অবশেষে দেখতে চলেছে বিরাট কোহলীকে। সেই সুযোগ করে দিলেন কোহলীর থেকে জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়া রোহিত শর্মা। শনিবার রোহিতের দল মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ উইকেটে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালসকে। ফলে চতুর্থ দল হিসেবে আইপিএলের যোগ্যতা অর্জন করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাদের ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট। দিল্লি শেষ করল ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে। মুম্বই আগেই বিদায় নিয়েছিল। ফলে পচা শামুকে পা কাটল ঋষভ পন্থদের।


এ দিন প্রথমে ব্যাট করে দিল্লি ১৫৯-৭ তোলে। রভমান পাওয়েল (৪৩) এবং পন্থ (৩৯) বাদে কেউই দাঁড়াতে পারেননি। জবাবে ঈশান কিষান (৪৮) এবং টিম ডেভিডের (৩৪) দাপটে জেতে মুম্বাই।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি। তবে শুরুটা তাদের খুবই খারাপ হয়। তৃতীয় ওভারেই ফিরে যান ছন্দে থাকা ডেভিড ওয়ার্নার (৫)। চতুর্থ ওভারে দ্বিতীয় বলে ফেরেন মিচেল মার্শ (০)। কিছুক্ষণ পরে ফিরে যান পৃথ্বী শ (২৪) এবং সরফরাজ খান (১০)। ৫০ রানে চার উইকেট হারিয়ে তখন ধুঁকছে দিল্লি।


সেই সময়ে দিল্লির হাল ধরেন অধিনায়ক পন্থ এবং রভমান পাওয়েল। দু’জনে মিলে পঞ্চম উইকেটে ৭৫ রান যোগ করেন। ১৬তম ওভারে পন্থ ৩৯ রান করে আউট হন। পাওয়েল অর্ধশতরানের সাত রান দূরে ফিরে যান। তাঁর ৩৪ বলে ৪৩ রানের ইনিংসে রয়েছে একটি চার এবং চারটি ছক্কা। অক্ষর পটেলের অপরাজিত ১৯ রানের সৌজন্যে নির্ধারিত ওভারে ১৫৯/৭ স্কোরে পৌঁছয় দিল্লি।


0 Reviews

Contact form

Name

Email *

Message *