বাছাই করা দুর্বোধ্য সুন্দর সেরা একশো সিনেমা

 আমার বাছাই করা দুর্বোধ্য সুন্দর সেরা একশো সিনেমা। এই সিনেমাগুলো আপনাকে জানাবেমানব মনের ঠিক কত শতঅলিগলি। কতটা বিচিত্র হয় প্রতিটা মানুষ। কতটা দুর্বোধ্য হয় তাদের মনস্তত্ত্ব। কতটা  বিস্তৃত তাদের কল্পনাশক্তি। কত উদ্ভটউপায়ে তারা গল্প বলতে জানে।

.

স্পয়লার নেই

.

🎬 . Mulholland Drive (2001)

একজন যু্বতী অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছেন। সমস্যা হচ্ছেতিনি স্মৃতি হারিয়েছেন। একটা অ্যাপার্টমেন্টে আশ্রয় নিয়েছেন।যে অ্যাপার্টমেন্টে তার সঙ্গে পরিচয় হয় আরেকজন যুবতীর। তিনি সফল অভিনেত্রী। তিনি অসহায় যুবতীকে সাহায্য করবেন।গল্প মোটেও অমন সহজ নয়যতটা ভাবছেন। দুর্বোধ্য সব সিনেমার লিস্ট আমি সবসময় শুরু করি এই সিনেমা দিয়ে। আমারভয়ংকর প্রিয় একটি সিনেমা। গল্পের এই দুই যুবতী আপনাকে প্রচুর ভোগাবে। আমি চাচ্ছিএটা দিয়ে আপনার যাত্রা শুরুহোক। কারণএরপর যা আসবেতা এই সিনেমার তুলনায় নস্যি।

.

🎬 . Triangle (2009)

একজন সিঙ্গেল মাদার সমুদ্র যাত্রায় বের হয়েছেন। কিছুদূর যাওয়ার পর একটা জাহাজের সন্ধান পেলেন। তারপর আপনিঘুরবেন। এবং ঘুরবেন। সবকিছু শেষ হওয়ার পরও আপনি কিছুক্ষণ ঘুরবেন।🎬 . Interstellar (2014)

এই সিনেমায় একটা দৃশ্য আছে। বাবা যাচ্ছেন মহাকাশেফেরত আসতে পারবেন কিনা সন্দেহকন্যা বাবাকে যেতে দেবে না।কান্না করছে। আঁকড়ে ধরছে। বাবা জোর করে মেয়ের বিছানার কাছ থেকে উঠে চলে যাচ্ছেন। হঠাৎ কন্যার রুমের বুকশেলফেরতাক থেকে একটা বই নিচে পড়ে গেল। এই দৃশ্যটা কিছুই না। আপনি সিনেমা দেখে শেষ করবেন। এই দৃশ্যটাই আপনার মাথায়গেঁথে থাকবে।

.

🎬 . Inception (2010)

যদি অমন কোনো প্রযুক্তি আবিষ্কার হয়যেখানে আপনি স্বপ্ন দেখতে পারবেনস্বপ্নের ভেতরই মানুষজনের চিন্তাভাবনা কিংবাআইডিয়া চুরি করতে পারবেনআইডিয়া মাথায় গেঁথে দিতে পারবেন তবেগল্প শুধু এটুকুন নয়। প্রচণ্ড ভালোবাসাইমোশনআর থ্রিলের মারাত্মক মিশ্রন।

.

🎬 . Predestination (2014)

আপনি তাকে প্রচণ্ড ঘৃণা করেনপ্রচণ্ড ঘৃণা। সামনে পেলে চোখ উপড়ে তুলার মতোন ঘৃণা। কখনও যদি সময় আপনাকে ব্যক্তির মুখোমুখি করে দেয়তখন কি আপনি তাকে হত্যা করতে পারবেন?

.

🎬 . Memento (2000)

যখন আপনি একটা সিনেমা দেখতে বসেনআপনি সব জানেন। চরিত্রগুলো থেকে বেশী জানেন। এই সিনেমা আপনাকেজানাবেআপনি কিছু জানেন না। গল্পের এই চরিত্র ঠিক যতটুকুন জানেআপনি ঠিক ততটুকুন জানেন। এর বাইরে একটাকানাকড়িও না। এই সিনেমার যুবক শর্ট টাইম মেমোরি লস অসুখে ভুগছেন। যখন আপনি এই সিনেমা দেখতে বসবেনবুঝতেপারবেনঅসুখটা শুধু যুবকের নয়আপনারও আছে।

.

🎬 . Mr. Nobody (2009)

আমার ভীষণ পছন্দের সাবজেক্ট। এক বালক একটা রেলস্টেশনে দাঁড়িয়ে। ট্রেন চলে যাচ্ছে। তার হাতে দুটো অপশন। দুটোজীবন। কিংবা চারটা। অথবা অসংখ্য। কোন জীবনটা বালক বেঁচে নেবে?

.

Post a Comment

0 Comments